আমাদের কথা

তুমি কোন জেলার?

বাংলাদেশের যেখানেই থাকো, গ্রামের বাড়িটা তো একটাই। কোন জেলায় বাড়ি? হলো সেই বাড়ির কথা বলার একটা ছোট্ট জায়গা: নিজের গ্রামের নামে একটা কার্ড বানাও, ভাষার কুইজে দেখো তোমার কথায় কোন অঞ্চলের টান, আর কার্ড বানিয়ে নিজের জেলাকে লিডারবোর্ডে এক নম্বরে তোলো।

কীভাবে কাজ করে

  1. গ্রামের বাড়ির কার্ড বিভাগ, জেলা, উপজেলা আর গ্রামের নাম দাও, কী সবচেয়ে মিস করো বেছে নাও, একটা থিম পছন্দ করো। কার্ডটা তোমার ফোনেই আঁকা হয়; ডাউনলোড করো বা সরাসরি শেয়ার করো।
  2. ভাষার কুইজ ১০টি শব্দ আর বাক্য। তোমার উত্তর মিলিয়ে বলে দিই কোন অঞ্চলের ভাষা তোমার মুখে। লগইন লাগে না, ২ মিনিটের ব্যাপার।
  3. জেলার লিডারবোর্ড প্রতিটি কার্ড তোমার জেলার সংখ্যায় যোগ হয়। কোন জেলা এই সপ্তাহে এগিয়ে, কোন জেলা সব সময়ের সেরা, সেটা সবাই দেখতে পায়।

তোমার তথ্য তোমারই থাকে

ফোন নম্বর বা ইমেইল লাগে না, আমরা চাইও না। তোমার ছবি তোমার ফোন থেকে কোথাও যায় না।

ছবি
কার্ডে ছবি দিলে সেটা তোমার ফোনের ব্রাউজারেই কার্ডের ওপর বসে। ছবিটা কখনো আপলোড হয় না, আমাদের সার্ভারে রাখা হয় না। শেয়ার পাতায় কার্ড আবার আঁকা হয় ছবি ছাড়া, কারণ ছবিটা আমাদের কাছে নেই।
কার্ড বানালে কী রাখি
জেলা, উপজেলা, গ্রামের নাম, কী মিস করো, থিম, আর নাম দিলে সেটা। সাথে অপব্যবহার ঠেকাতে তোমার ইন্টারনেট ঠিকানার একটা হ্যাশ (ঠিকানাটা নিজে নয়, সেটা থেকে ফেরত পাওয়াও যায় না)।
কুইজ দিলে কী রাখি
তোমার উত্তরগুলো আর ফলাফল, আর তুমি নিজের জেলা জানালে সেটা। এগুলো দিয়ে প্রশ্নগুলো ঠিক করি আর জেলার পাতায় ভাষার হিসাব দেখাই, সবই সংখ্যায়।
সবাই কী দেখে
লিডারবোর্ড আর জেলার পাতায় শুধু সংখ্যা: কতজন কার্ড বানিয়েছে, কতবার শেয়ার হয়েছে, কী বেশি মিস করে। তোমার গ্রামের নাম বা তোমার নাম কোনো পাবলিক পাতায় লেখা হয় না; শুধু তোমার নিজের কার্ডে থাকে, যেটা তুমি নিজে শেয়ার করো।
কুকি আর ট্র্যাকিং
সাইট দেখতে কোনো লগইন বা কুকি লাগে না; তোমার শেষ পছন্দের থিম আর অর্ধেক লেখা কার্ড তোমার ফোনেই মনে রাখা হয়। আমরা শুধু নিজেরা গুনি কতগুলো কার্ড বানানো, ডাউনলোড আর শেয়ার হলো, কোন জেলায়, কোন থিমে; কে করল তা নয়। কার্ড বানানোর সময় স্প্যাম ঠেকাতে Cloudflare Turnstile একবার যাচাই করে, এতে তোমার কিছু করতে হয় না।

কিছু বলার থাকলে

নতুন থিমের আইডিয়া, কুইজের কোনো শব্দ ভুল মনে হলে, বা কোনো কার্ড নিয়ে অভিযোগ থাকলে আমাদের ফেসবুক পেজে লেখো।